প্রতিদিন দেড় শতাধিক মানুষকে ইফতার করাচ্ছেন স্বপ্নভূমি প্রোপার্টিজ

সারাদিন সিয়াম সাধনা শেষে প্লেট ভর্তি বিভিন্ন প্রকার খাবার দিয়ে সাজানো ইফতার নিয়ে বসে আছেন সমাজের বিভিন্ন বয়সের অন্তত দেড় শতাধিক মানুষ। সোমবার (২৪ মার্চ) কুষ্টিয়ার কুমারখালীর কয়া স্বপ্নভূমি জামে মসজিদে সরেজমিন গিয়ে এমন দৃশ্য দেখা যায়।

স্থানীয়রা জানান, প্রথম রমজান থেকে এমন আয়োজন করেছেন ঢাকা স্বপ্নভূমি প্রোপার্টিজের ব্যবস্থাপনা পরিচলক এম মিলন হাসান। আয়োজন চলবে শেষ রমজান পর্যন্ত।

মসজিদের মুয়াজ্জিন বোরহান উদ্দিন বলেন, ‘প্রথম রমজান থেকে চালু হওয়া এমন আয়োজন চলবে শেষ রমজান পর্যন্ত। মাইকে ঘোষণা শুনে প্রতিদিনই প্রায় ১৫০-১৮০ জন নানা শ্রেণির মানুষ ইফতার করতে আসেন। এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে প্রায় কোটি টাকা ব্যয়ে স্বপ্নভূমি জামে মসজিদটিও নির্মাণ করেছেন এম মিলন হাসান।’

স্থানীয় ভ্যানচালক কুবের শেখ (৫৭) বলেন, ‘চপ, সিঙ্গারা, খেঁজুর, আপেল, কমলাসহ নানান প্রকার সুস্বাদু খাবার থাকে ইফতারে। সুযোগ পেলে প্রায় দিনই আসি। ইফতার পেয়ে সবাই খুশি।’

প্রতিদিনই ৮ -১০ প্রকারের আয়োজন থাকে বলে জানিয়েছেন মিলন হাসানের বড় ভাই মো. কুতুব উদ্দিন। তিনি বলেন, ‘ সকল মানুষই সমান। এখানে কোনো ভেদাভেদ নেই। সেই লক্ষ্যে প্রতিদিনই এক ছাদের নিচে ধনী গরিব, অসহায়, দুস্থদের নিয়ে এমন ইফতারের আয়োজন। ভবিষ্যতেও এ আয়োজন চলমান থাকবে।’

খবরওয়ালা/টিএ
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।