ব্রাজিলকে বিধ্বস্ত করে বিশ্বকাপের মূল মঞ্চে আর্জেন্টিনা

মেসি-লওতারো মার্টিনেজের মতো বিশ্বসেরা ফুটবলার ছাড়াই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে ৪-১ গোলে হারিয়ে বিশ্বকাপের মূল মঞ্চে প্রবেশ করলো বিশ্ব চ্যাম্পিয়ান আর্জেন্টিনা।

বুয়েন্স আয়ার্সের এস্টাডিও মাস মনুমেন্টালে ব্রাজিলকে তাই গোনায়ও ধরেনি হুলিয়ান আলভারেজ, এনজো ফার্নান্দেজ কিংবা অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টাররা। চির প্রতিদ্বন্দ্বীদের জালে একহালি গোল দিয়েছে আর্জেন্টিনা।

১ পয়েন্টের জন্য ৪-১ গোলে ব্রাজিলকে বিধ্বস্ত করে পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে লাতিন আমেরিকা থেকে প্রথম এবং বিশ্বে তৃতীয় দল হিসেবে বিশ্বকাপ নিশ্চিত করলো লিওনেল মেসির দেশ।

আর্জেন্টিনার হয়ে গোল করেছেন হুলিয়ান আলভারেজ, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার এবং জিউলিয়ানো সিমিওনে। ব্রাজিলের একমাত্র গোলটি করেন ম্যাথিয়াস চুনহা।

খবরওয়ালা/ এমএ জেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।