পাবনায় সংবর্ধনা অনুষ্ঠানে ইতিহাস বিকৃতির প্রতিবাদ জানালো মুক্তিযোদ্ধারা

পাবনায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে ‘মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিবুর রহমান দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিলেন’ বিএনপি নেতার এমন বক্তব্যের প্রতিবাদ করলেন মুক্তিযোদ্ধারা।

বুধবার (২৬ মার্চ) শহরের শিল্পকলা একাডেমি মিলনায়তনে মুক্তিযোদ্ধারা এ প্রতিবাদ করেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেনে, সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয় বেলা তিনটায়। জেলা প্রশাসনের পক্ষ থেকে মুক্তিযোদ্ধাদের ফুল তুলে দিয়ে শুভেচ্ছা জানানোর পর আলোচনা পর্ব শুরু হয়।

জেলা বিএনপির সদস্যসচিব আইনজীবী মাসুদ খন্দকার তাঁর বক্তব্যের একপর্যায়ে ‘মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিবুর রহমান দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিলেন’ এমন কথা বলেন। এতে মুক্তিযোদ্ধাদের একটি অংশ উত্তেজিত হয়ে পড়েন। তাঁরা ইতিহাস বিকৃতির অভিযোগে প্রতিবাদ করেন। দুই থেকে তিন মিনিট এমন পরিস্থিতি চলতে থাকলে বিএনপি নেতা মাসুদ খন্দকার মঞ্চ থেকে নেমে যান। এরপর মুক্তিযোদ্ধারা শান্ত হন। পরে জেলা প্রশাসন বাধ্য হয়ে দ্রুত অনুষ্ঠান শেষ করে দেয়।

এ ব্যাপারে মাসুদ খন্দকার বলেন, ‘সংবর্ধনা অনুষ্ঠানে যাঁরা হট্টগোল করেছেন, তাঁরা স্বৈরাচার আওয়ামী লীগের দোসর। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের বিরুদ্ধে তাঁরা রাজপথে ছিলেন। সুন্দর একটি অনুষ্ঠানকে নষ্ট করতেই তাঁরা এসেছিলেন। হট্টগোল করেছেন। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি।’

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।