খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫
জনপ্রিয় অভিনেতা আফরান নিশো পা রাখলেন গানের জগতে। নিজ অভিনীত চলচ্চিত্রের ‘দাগি’র গানে কণ্ঠ দিয়েছেন তিনি।
বুধবার চরকির ইউটিউব চ্যানেলে ‘দাগি’ ছবির টাইটেল ট্র্যাক মুক্তি পায়। আর সেখানেই আফরান নিশোর দেখা মেলে এক নতুন পরিচয়ে।
এরই গানটি নিশো ভক্তরা মেতেছে গানটি নিয়ে। গানের কথা—‘তোমাদের চোখে দাগি, সমাজের চোখে দাগি। যতবার খুশি মারো, তত বারবার জাগি’।
গানটির সুর ও সংগীতায়োজন করেছেন আরাফাত মহসীন। গানে মূলত নিধির সঙ্গে কিছু অংশ গেয়েছেন নিশো।
নিশো গণমাধ্যমে জানিয়েছেন কোনো পরিকল্পনা ছাড়াই গানটিতে কণ্ঠ দিয়েছেন তিনি। অভিনেতা বলেন, ‘এটা আমার জন্য একরকম সারপ্রাইজই ছিল। প্রযোজক শাহরিয়ার শাকিল একদিন আমাকে গানটির একটা ডেমো ভার্সন শুনিয়ে জানতে চাইলেন, কেমন লেগেছে। আমি বললাম, ক্যাচি অ্যান্ড পাওয়ারফুল। গানটা নিয়ে কী করা যায়? এটা ভাবতে ভাবতে একসময় আমাকে জানানো হয়, গানটিতে আমি কণ্ঠ দিলে কেমন হয়?’
খবরওয়ালা/এফএস