বগুড়ায় আহত ‘জুলাই যোদ্ধাদের’ চেক বিতরণ

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধাদের আর্থিক অনুদানের প্রথম পর্বের চেক বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে জেলা প্রশাসনের করতোয়া সভাকক্ষে এই বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হোসনা আফরোজা। বিশেষ অতিথি ছিলেন বগুড়া জেলা পুলিশ সুপার জেদান আল মুসা। উপস্থিত ছিলেন সিভিল সার্জন একেএম মোফাখখারুল ইসলাম, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাসসহ আরও অনেকে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে বগুড়ায় আহতের মধ্যে ৫৫৬ জনের নামে গেজেট হয়েছে। এর মধ্যে আজ প্রথম ধাপে জুলাই ফাউন্ডেশন থেকে পাওয়া তালিকা অনুযায়ী এ এবং বি ক্যাটাগরিতে ৩৫ জনকে সরকারি অনুদান দেওয়া হলো। পর্যায়ক্রমে সবাইকে সরকারিভাবে আর্থিকভাবে অনুদান দেওয়া হবে।

অনুষ্ঠানে আহতদের সুস্থতা কামনা করে জেলা প্রশাসক হোসনা আফরোজা জানান, সরকার আপনাদের সুচিকিৎসা নিশ্চিত করবে। 

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।