মিয়ানমারে ভূমিকম্পে মসজিদের একাংশ ভেঙে নিহত ৩

শক্তিশালী ভূমিকম্পে মিয়ানমার জুড়ে ব্যাপক ক্ষতক্ষতি ও হতাহতের খবর পাওয়া গেছে। দেশটির বাগো অঞ্চলে ভূমিকম্পের ফলে একটি মসজিদ আংশিকভাবে ভেঙে পড়ে তিন জনের মৃত্যু হয়েছে। দুজন প্রত্যক্ষদর্শী রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।

রয়টার্সের সাথে কথা বলা দু’জনের একজন বলেন, ‘আমরা পবিত্র জুমার নামাজ পড়ছিলাম। তখন কম্পন শুরু হয় । এতে মসজিদের এক অংশ ধসে পড়ে ঘটনাস্থলে তিন জন মারা যান।’ 

শুক্রবার (২৮ মার্চ) দুপুরের দিকে মিয়ানমারে শক্তিশালী ওই ভূমিকম্প অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে, সাগাইং শহর থেকে উত্তর–পশ্চিমে ভূমিকম্পটির উৎপত্তি। ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ৭। এর উৎপত্তি ছিল ১০ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের কেন্দ্রস্থলের অবস্থান মিয়ানমারের মান্দালয় শহর থেকে প্রায় ১৭ দশমিক ২ কিলোমিটার দূরে।

শক্তিশালী ভূমিকম্পটির কয়েক মিনিট পর একই এলাকায় ৬ দশমিক ৪ তীব্রতার ভূমিকম্প পরবর্তী কম্পন অনুভূত হয়।

ভূমিকম্পে ক্ষয়ক্ষতির বিষয়ে মিয়ানমার কর্তৃপক্ষ এখনো কিছু জানায়নি। মিয়ানমারের ক্ষমতাসীন জান্তা বিভিন্ন অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করেছে।
ইতিমধ্যে জান্তা সরকার এই দুর্যোগে আন্তর্জাতিক সহযোগিতা কামনা করেছে।

সূত্র: রয়টার্স

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।