পাকিস্তান সফরে বাংলাদেশের ওয়ানডে সিরিজ বাতিল, খেলবে টি-টোয়েন্টি

ফিউচার ট্যুর প্রোগ্রাম (এফটিপি) অনুযায়ী, আগামী মে মাসে পাকিস্তান সফরে যাওয়ার কথা ছিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। এই সফরে ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার পরিকল্পনা ছিল। তবে, দুই দেশের বোর্ডের মধ্যে সমঝোতার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি বাতিল করা হবে। এর পরিবর্তে দুটি বাড়তি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ ও পাকিস্তান। অর্থাৎ, ৩টি টি-টোয়েন্টির পরিবর্তে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে।

এই সিদ্ধান্তের পেছনে মূল কারণ হলো আসন্ন এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য প্রস্তুতি নেওয়া। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) একটি কর্মকর্তা ক্রিকেট-বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোকে জানান, ‘আমরা পাকিস্তান সফরে ওয়ানডে সিরিজের পরিবর্তে টি-টোয়েন্টি সিরিজ খেলবো, কারণ আমরা এই সিরিজের মাধ্যমে এশিয়া কাপ ও পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে চাই।’

২০২৫ সালে ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ এবং ২০২৬ সালে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ।

এছাড়া, আগামী জুলাইয়ে পাকিস্তান দল বাংলাদেশ সফরে আসবে এবং সেখানে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে। এই সিরিজটি ফিউচার ট্যুর প্রোগ্রামের অংশ নয়, তবে দুই বোর্ডের ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে এটি আয়োজন করা হচ্ছে। সিরিজটি ২০, ২২ ও ২৪ জুলাই শেরে বাংলায় অনুষ্ঠিত হবে।

পাকিস্তান দল এই সিরিজ শেষে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে।

 

 

খবরওয়ালা/এমবি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।