ফুটবলে এবার চালু হতে পারে ‘নীল কার্ড’

ক্রীড়া ডেস্ক ॥ ফুটবলে লাল ও হলুদ কার্ডের সঙ্গে আমরা সকলেই পরিচিত। এবার এই দুই কার্ডের সঙ্গে চালু হতে পারে নীল কার্ড। আগামী মৌসুম থেকেই এই কার্ড চালু করতে পারে ফুটবলের আইন প্রণয়নকারী সংস্থা ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি)। এমনটাই জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফ। তবে এখনই শীর্ষ পর্যায়ের ফুটবলে এই কার্ড চালু কুরতে চায় না ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। তারা পরীক্ষামূলকভাবে প্রথমে শুরু করতে চায়। ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) রাজি হলে এফএ কাপ কিংবা লিগ কাপের মতো নিচের দিকের আসরে নীল কার্ড পরীক্ষামূলকভাবে চালু করা হতে পারে।

42 fay 10 2 24 ফুটবলে এবার চালু হতে পারে ‘নীল কার্ড’

 

এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) ফিফার পেজে (ফিফা মিডিয়া) বিবৃতিতে বলা হয়েছে, ‘শীর্ষস্তরের ফুটবলে নীল কার্ড ব্যবহার নিয়ে কথাবার্তা অগ্রীম ও ভুল। এমন কোনো পদ্ধতি পরীক্ষামূলকভাবে চালু করতে হলে সেটি নিচের দিকের স্তরে সীমাবদ্ধ থাকা উচিত।’ নীল কার্ড ব্যবহার করা হবে হলুদ ও লাল কার্ডের মাঝামাঝি অপরাধের ক্ষেত্রে। বাজে ব্যবহার কিংবা ফাউল করলে খেলোয়াড়দের নীল কার্ড দেখানো হবে। এর শাস্তি হিসেবে খেলোয়াড়কে ১০ মিনিটের জন্য মাঠের বাইরে থাকতে হবে। নীল কার্ড দেখা খেলোয়াড় দ্বিতীয়বার নীল কার্ড দেখলে তাকে লাল কার্ড দেখানো হবে। একটি হলুদ কার্ড ও নীল কার্ড পেলেও হবে লাল কার্ড।

 

আরও দেখুন:

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।