গুলশান-বনানীর সড়কে ইউটার্ন নিয়ে নতুন নির্দেশনা

রাজধানীর গুলশান ও বনানী এলাকায় যাতায়াতে ও কাকলী, সৈনিক ক্লাবসহ বেশ কয়েকটি রাইট টার্ন ও ইউটার্ন ব্যবহার না করতে নতুন নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশের গুলশান ট্রাফিক বিভাগ।

বুধবার (২ এপ্রিল) গুলশান ট্রাফিক বিভাগের পক্ষ থেকে এক ফেসবুক পোস্টের মাধ্যমে এ নির্দেশনা জানানো হয়।

নির্দেশনায় বলা হয়, আপনাদের সবার অবগতির জন্য বিশেষভাবে জানানো যাচ্ছে যে, পরীক্ষামূলকভাবে নিম্ন বর্ণিত ইন্টারসেকশনসমূহে চলাচল সংক্রান্তে নির্দেশনা দেওয়া হলো:

১. মহাখালী থেকে আগত যানবাহন সৈনিক ক্লাবে ইউটার্ন নিয়ে বনানী অথবা আমতলীতে যেতে পারবে।
২. কাকলী ক্রসিংয়ে সকল প্রকার রাইট টার্ন এবং ইউটার্ন নিষেধ। যারা গুলশান/বনানী যাবেন তারা বনানী কবরস্থান ক্রসিং থেকে ইউটার্ন করে ঘুরে আসতে পারবেন (বাস বা বড় যানবাহন ব্যতীত)।

খবরওয়ালা/ এমএজেড

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।