বাংলাদেশে নদ-নদীর সংখ্যা জানালো পানি সম্পদ মন্ত্রণালয়

‘বাংলাদেশের নদ-নদীর খসড়া তালিকা-২০২৫’ প্রকাশ করেছে পানি সম্পদ মন্ত্রণালয়। সম্প্রতি প্রকাশিত প্রতিবেদনে দেশে নদ-নদীর সংখ্যা এক হাজার ২৯৪টির তথ্য উল্লেখ করা হয়েছে।

এছাড়া বিভাগীয় কমিশনারদের কাছ থেকে পাওয়া এ খসড়া তালিকায় নদ-নদীর নাম, বিভাগের নাম, জেলার নাম, উপজেলার নাম, উৎস মুখ, পতন মুখ, দৈর্ঘ্য ও স্থানীয় নাম উল্লেখ করা হয়েছে।

একই সঙ্গে একটি বিজ্ঞপ্তিও জারি করেছে পানি সম্পদ মন্ত্রণালয়।

এতে বলা হয়, বাংলাদেশের নদ-নদীর সংখ্যা নিরুপণের লক্ষ্যে সব বিভাগীয় কমিশনার থেকে প্রাপ্ত তালিকা পুনরায় যাচাইপূর্বক হালনাগাদকৃত নদ-নদীর খসড়া তালিকা www.mowr.gov.bd, www.bwdb.gov.bd. www.nrcc.gov.bd ও  www.cegisbd.com ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ খসড়া তালিকায় কোন সংযোজন, বিয়োজন বা সংশোধন থাকলে সে বিষয়ে মতামতসহ তথ্যাদি (যদি থাকে) আগামী ৭ এপ্রিলের মধ্যে bdrivers2023@gmail.com বা dplanning1@gmail.com বরাবর ই-মেইলে বা ডাকযোগে (পরিবীক্ষণ ও বাস্তবায়ন-১ শাখা, উন্নয়ন অনুবিভাগ, পানি সম্পদ মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়) ঠিকানায় পাঠানোর জন্য অনুরোধ করা হলো।।

খবরওয়ালা/ এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।