রাজনীতি থেকে অবসর নিচ্ছেন নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাজনীতি থেকে অবসর নেওয়ার পরিকল্পনা করছেন এবং তার উত্তরসূরি নির্বাচনের প্রক্রিয়া অনেক দূর এগিয়েছে এমন দাবি করেছেন শিবসেনা (ইউবিটি) নেতা সঞ্জয় রাউত।

রাউতের ভাষ্য অনুযায়ী, মোদি সেপ্টেম্বরে অবসর নেবেন এবং সম্প্রতি নাগপুরের আরএসএস সদর দপ্তর পরিদর্শনও সেই প্রক্রিয়ার অংশ। 

তিনি বলেন, গত ১০-১১ বছরে মোদি আরএসএস সদর দপ্তরে যাননি। এবার তিনি মোহন ভাগবতকে ‘টাটা, বাই বাই’ বলার জন্যই সেখানে গিয়েছিলেন।

রবিবার (৩০ মার্চ) নাগপুরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) সদর দপ্তর পরিদর্শনে যান মোদি। পরে মুম্বাইয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে রাউত এসব দাবি করেন। হিন্দুস্তান টাইমস, ইন্ডিয়া টুডেসহ বেশ কয়েকটি ভারতীয় সংবাদমাধ্যম রাউতের সংবাদ সম্মেলন কাভার করেছে।

রাউত বলেন, তিনি হয়তো আরএসএস সদর দপ্তরে গিয়ে অবসরের আবেদনপত্র জমা দিয়েছেন। তিনি বিশ্বাস করেন আরএসএস দেশের নেতৃত্বে পরিবর্তন চায়। আমি যতটুকু বুঝতে পারছি, সমগ্র সংঘ দেশের নেতৃত্বে পরিবর্তন চায়। প্রধানমন্ত্রী মোদির সময় শেষ হয়ে গেছে। তারা পরবর্তী বিজেপি প্রধানও নির্বাচন করতে চায়। সিদ্ধান্ত অনুযায়ী, মোদির উত্তরসূরি নির্বাচিত হবেন মহারাষ্ট্র থেকে।

এদিকে বিজেপির সিনিয়র নেতা এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ সঞ্জয় রাউতের দাবি অস্বীকার করে বলেছেন, প্রধানমন্ত্রী মোদী আরও অনেক বছর দেশকে নেতৃত্ব দেবেন।

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।