এবার মার্কিন পণ্যে চীনের ৩৪ শতাংশ শুল্ক আরোপ

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যাপক হারে শুল্ক আরোপের পাল্টা প্রতিক্রিয়া হিসেবে যুক্তরাষ্ট্রের সব পণ্যের ওপর ৩৪ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে চীন। শুক্রবার (৪ এপ্রিল) চীনের অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, অতিরিক্ত শুল্ক আগামী ১০ এপ্রিল থেকে কার্যকর হবে।

বেইজিংয়ের অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত সব পণ্যের ওপর বর্তমান প্রযোজ্য শুল্ক ছাড়াও ৩৪ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপ করা হবে।

তাছাড়া বেইজিংয়ের বাণিজ্য মন্ত্রণালয় সাতটি বিরল আর্থ এলিমেন্টের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করেছে। যার মধ্যে রয়েছে গ্যাডোলিনিয়ামও ইট্রিয়াম।

চীন শুল্কের বিরুদ্ধে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) কাছে মামলা দায়ের করবে বলেও জানিয়েছে মন্ত্রণালয়টি।

ট্রাম্প মূলত যুক্তরাষ্ট্রের সব আমদানি পণ্যে সর্বজনীন ১০ শতাংশ শুল্ক আরোপ করেছেন, যা শুক্রবার (৪ এপ্রিল) রাত থেকে কার্যকর হবে। তাছাড়া দেশটির সঙ্গে বাণিজ্যে উদ্ধৃত রয়েছে এমন বেশ কিছু দেশের ওপর প্রতিশোধমূলক প্রায় ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করা হয়েছে।

এদিন চীনের ওপর অতিরিক্ত ৩৪ শতাংশ শুল্ক আরোপ করে ট্রাম্প প্রশাসন। এ ঘটনার পর পরই পাল্টা কঠোর পদক্ষেপের ঘোষণা দিয়ে ছিল চীন।

সূত্র: এএফপি

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।