আশুলিয়ায় দূরপাল্লার চলন্ত বাসে আগুন

সাভার আশুলিয়ায় নবীনগর-চন্দ্রা মহাসড়কে দূরপাল্লার একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শনিবার (৫ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের মোজার মিল এলাকায় একটি যাত্রীবাহী বাসে এই অগ্নিকাণ্ড হয়।

পুলিশ জানায়, রাতে বাসটি যাত্রী নিয়ে রংপুর থেকে ঢাকার দিকে যাচ্ছিল। বাসটি নবীনগর-চন্দ্রা মহাসড়কের মোজার মিল এলাকায় পৌঁছলে বাসের জ্বালানি তেলের ট্যাংকের কাছাকাছি শর্ট সার্কিট হয়ে আগুন লেগে যায়। বাসের চালক কৌশলে বাস সাইড করায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি, তবে বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে।

আশুলিয়ার ডিইপিজেড ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার সবুজ বলেন, ‘রাত ৮টা ৪০ মিনিটের দিকে আগুনের খবর পেয়ে ডিইপিজেড ফায়ার দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ওভারহিট হয়ে বাসের ইঞ্জিনে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে। পরে সেখান থেকে পুরো বাসে আগুন ছড়িয়ে পড়ে। আগুনে বাসটি সম্পূর্ণ পুড়ে গেলেও বাসের যাত্রীদের কোনো ক্ষতি হয়নি। এ ঘটনায় যাত্রীদের ব্যাগ ও বিভিন্ন জিনিসপত্র পুড়ে যায়।’

খবরওয়ালা/এমইউ

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।