সোমবার ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসবেন নেতানিয়াহু

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আগামীকাল সোমবার (৭ মার্চ) বৈঠকে বসবেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শনিবার (৫ মার্চ)  ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় এই তথ্য নিশ্চিত করেছে। খবর এএফপির।

প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটনে অনুষ্ঠেয় বৈঠকে নেতানিয়াহু ট্রাম্পের সঙ্গে শুল্ক এবং ইরানের হুমকিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন।

নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, নেতানিয়াহু ট্রাম্পের সঙ্গে ‘শুল্ক আরোপ, গাজা থেকে ইসরায়েলি জিম্মিদের ফিরিয়ে আনার চেষ্টা, ইসরায়েল-তুরস্ক সম্পর্ক, ইরানের হুমকি এবং আন্তর্জাতিক অপরাধ আদালতের বিরুদ্ধে লড়াই’ নিয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে।  

প্রসঙ্গত, ট্রাম্প গত সপ্তাহে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, চীন, জাপানসহ বিশ্বের বিভিন্ন দেশের ওপর শুল্ক আরোপ করেছেন।

খবরওয়ালা/টিএ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।