খোকসায় বিএনপি’র দু’গ্রুপের সংঘর্ষে আহত ২

কুষ্টিয়ার খোকসায় জমি নিয়ে বিএনপি’র দু’গ্রুপের সংঘর্ষে দুই জন আহত হয়েছেন। রবিবার (৬ এপ্রিল) দুপুর ১টার দিকে উপজেলার মোড়াগাছা নামক স্থানে এ ঘটনা ঘটে। এ সময় আহতদের উদ্ধার করে খোকসা হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত বিষয় নিয়ে দু’পক্ষের মাঝে  পাল্টাপাল্টি হামলা ও এ সংঘর্ষের সৃষ্টি হয়েছে।

থানা যুবদলের আহ্বায়ক রাকিবুল হাসান রাজীব (৩৬) বলেন, আজ দুপুরে সাবেক ইউপি সদস্য আব্দুর রাজ্জাক ও হাফিজা মেম্বারের জমির সীমানা নির্ধারণ করা হয়। সেখানে আমি শুধুমাত্র উপস্থিত থাকার কারণে, পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে মোড়াগাছা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কাওসারুল আলম সৈয়দ এর নেতৃত্বে ৮ থেকে ১০ জন আমার উপর অতর্কিতভাবে হামলা করেন। এসময় তারা দেশীয় অস্ত্র হাতুরি, বেকি ও ফালা দিয়ে আমার শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি ভাবে আঘাত করেছে এবং আমাকে কুপিয়ে আহত করেছে।

এ ঘটনার ঠিক এক ঘণ্টা পরে মোড়াগাছা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কাওসারুল আলম সৈয়দকে খোকসা হাসপাতালের সম্মুখে যুবদল নেতা রাকিবুল হাসান রাজীবের সমর্থিতরা তাকে এলোপাতাড়ি ভাবে পিটিয়ে আহত করেছে বলে অভিযোগ পাওয়া যায়।

এ ঘটনায় আহত কাওছারুল আলম সৈয়দ বলেন, আমার দলের লোক, আমার ছোট ভাই আমাকে পিটিয়ে আহত করেছে। তবে আমার ব্যবসা প্রতিষ্ঠানের তালা ভেঙে যেভাবে হামলা চালিয়েছে এটা আমি কোনোভাবে বিশ্বাস করতে পারছিনা। এ বিষয়ে আমার কোন অভিযোগ নেই, আমি থানায়ও কোন অভিযোগ দিতে যাব না। তবে আমি থানা পুলিশের কাছে বর্তমানে নিরাপত্তাহীন অবস্থায় রয়েছি। কারণ আমি যখন হামলার শিকার হই আমি আমার জীবন রক্ষার্থে আমার ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে লুকিয়ে থেকে খোকসা থানা ওসিকে আধা ঘন্টা ধরে চেষ্টা করেও পুলিশ কে ঘটনাস্থলে আনতে পারিনি।

এই ঘটনায় খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, ঘটনাটি শুনে তাৎক্ষণিকভাবে থানা পুলিশ ঘটনাস্থলে হাজির হন। তবে দু’পক্ষের কোন অভিযোগ আসেনি। আর থানা পুলিশের বিরুদ্ধে যে অভিযোগ এসেছে এটি সম্পূর্ণ মিথ্যা কথা।

খবরওয়ালা/টিএ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।