বগুড়ায় ইসরায়েলের বিরুদ্ধে তৌহিদী জনতার মিছিল, বাটার শো-রুম ভাঙচুর

বগুড়ায় ইসরাইলি পণ্য বর্জনের দাবি ও ফিলিস্তিনিদের উপর হামলার প্রতিবাদে শহরে বিক্ষোভ মিছিল করেছে তৌহিদী জনতা। মিছিল শেষে ইসরাইলি পণ্য বর্জনের দাবি তুলে বেলা ১২টার দিকে শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় বাটার শো রুমে ভাংচুর করা হয়।

সোমবার (৭ এপ্রিল)  সকাল থেকেই বগুড়া শহরের জিরো পয়েন্ট সাতমাথায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে মিছিল সহকারে  ছাত্র – ছাত্রী ও তৌহিদী জনতা ব্যানার, প্লাকার্ড,  ফেস্টুন নিয়ে  জড়ো হতে থাকে। পরে সকাল ১১ টায় মুক্তমঞ্চের সামনে থেকে মিছিল বের করে।

মিছিল থেকে ফিলিস্তিন গনহত্যার প্রতিবাদ সহ ইসরাইলী পণ্য বর্জনের শ্লোগান দেয়া হয়। এসময় শহরে দীর্ঘ যানযটের সৃষ্টি হয়। মিছিল শেষে বিক্ষোভকারীরা সাতমাথায় এসে বাটার শো-রুমে ইট পাটকেল নিক্ষেপ করে শো-রুমের কাচের জানালা ভাংচুর করা হয়।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ এসএম মঈনুদ্দীন জানান, বিক্ষোভ মিছিল থেকে দুই একজন বাটার শো রুমের কাচে ঢিল ছুড়ে মারে। এতে কাচ ভেঙে যায়। তা ছাড়া বড় ধরণের অনাকাঙ্ক্ষিত কোন ঘটনা ঘটেনি।

 

খবরওয়ালা/ এমবি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।