চীনে বিশ্বের প্রথম মাঙ্কিপক্স টিকার মেডিকেল ট্রায়াল শুরু

প্রাণঘাতী মাঙ্কিপক্স ভাইরাসের টিকার প্রথম মেডিকেল ট্রায়াল শুরু করেছে চীন। মঙ্গলবার (৮ এপ্রিল) দেশটির মধ্যাঞ্চলীয় প্রদেশ হেনানের রাজধানী শহার ঝেনঝৌ’র হেনান ইনফেকশন ডিজিজ হাসপাতালে এই ট্রায়াল উদ্বোধন করা হয়।

চীনের রাষ্ট্রায়ত্ত ওষুধ কোম্পানি সিনোফার্মের অন্যতম শাখা সাংহাই ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল প্রোডাক্টের (সিআইবিপি) তৈরি এই টিকার নাম এখনও জানা যায়নি।

দেশটির সরকারি সংবাদামাধ্যম সিনহুয়া জানিয়েছে, ট্রায়ালে যারা অংশ নিয়েছেন, তাদের সবার বয়স ১৮ বছরের অধিক। এর আগে গত বছর সেপ্টেম্বরে সিআইবিপিকে মেডিকেল ট্রায়াল পরিচালনার অনুমতি দেয় চীনের জাতীয় চিকিৎসা প্রশাসন।

এতদিন মাঙ্কিপক্সের সুনির্দিষ্ট কোনো টিকা বা ওষুধ ছিল না। তবে ডব্লিউএইচও জানিয়েছে, স্মলপক্স বা জলবসন্তের জন্য ব্যবহারযোগ্য টিকা মাঙ্কিপক্স প্রতিরোধে ৮৫ শতাংশ কার্যকর। তাই এ রোগের প্রতিষেধক হিসেবে জলবসন্তের টিকাই ব্যবহৃত হয়ে আসছিল এতদিন।

একসময়ের বিরল ও স্বল্প পরিচিত রোগ মাঙ্কিপক্স প্রথম বিশ্ববাসীর মনোযোগে আসে ২০২২ সালে। বিশেষজ্ঞদের মতে পশ্চিম ও মধ্য আফ্রিকার উষ্ণ ও আদ্র বনাঞ্চলের বানররা ছিল এ রোগের প্রথম শিকার ও বাহক। পরে এক সময় মানবদেহেও সংক্রমিত হওয়া শুরু করে মাঙ্কিপক্স।

স্মলপক্স ভাইরাস শ্রেণীর একটি ভাইরাস এ রোগের জন্য দায়ী। ভাইরাসটির দু’টি রূপান্তরিত ধরন রয়েছে— ক্ল্যাড – ১ (মধ্য আফ্রিকান) এবং ক্ল্যাড- ২ (পশ্চিম আফ্রিকান)। প্রতি ১০০ মাঙ্কিপক্স আক্রান্ত রোগীর মধ্যে মৃত্যু হয় ৪ জনের।

রোগটির বিভিন্ন লক্ষণের মধ্যে রয়েছে জ্বর, মাথাব্যথা, ঘেমে যাওয়া, পিঠে ব্যথা, মাংসপেশির টান ও অবসাদ। প্রথম পর্যায়ে রোগীর জ্বর আসে, পাশাপাশি শরীরে দেখা দেয় ফোস্কা ও অধিকাংশ ঘটনায় শুরুতে মুখে ফুসকুড়ি দেখা দেয়। পরে শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে; বিশেষ করে হাতের তালু ও পায়ের তলা।

এতদিন মাঙ্কিপক্সের সুনির্দিষ্ট কোনো টিকা বা ওষুধ ছিল না। তবে ডব্লিউএইচও জানিয়েছে, স্মলপক্স বা জলবসন্তের জন্য ব্যবহারযোগ্য টিকা মাঙ্কিপক্স প্রতিরোধে ৮৫ শতাংশ কার্যকর। তাই এ রোগের প্রতিষেধক হিসেবে জলবসন্তের টিকাই ব্যবহৃত হয়ে আসছিল এতদিন।

খবরওয়ালা/এসআর

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।