আমিরের সঙ্গে প্রেম : মুখ খুললেন ফাতিমা

২০২১-এ দ্বিতীয় স্ত্রী কিরণ রাও-এর সঙ্গে দাম্পত্যে ইতি টানেন আমির। যৌথ ভাবে বিচ্ছেদ ঘোষণা করেছিলেন তাঁরা। সেই বিচ্ছেদের পরেই ফাতিমার সঙ্গে নাম জড়িয়েছিল অভিনেতার।

তাঁর ছবি মুক্তি পায়নি দীর্ঘ দিন। কিন্তু ব্যক্তিগত জীবনের জন্য শিরোনামে থাকেন আমির খান। একের পর এক নারীর সঙ্গে নাম জড়িয়ে যাওয়ায় প্রচারের আলো তাঁর পিছু ছা়ড়ে না। বর্তমানে তিনি বেঙ্গালুরু নিবাসী গৌরী স্প্র্যাটের সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন। কিন্তু একটা সময় ফাতিমা সানা শেখের সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছিল।

২০২১-এ দ্বিতীয় স্ত্রী কিরণ রাও-এর সঙ্গে দাম্পত্যে ইতি টানেন আমির। যৌথ ভাবে বিচ্ছেদ ঘোষণা করেছিলেন তাঁরা। সেই বিচ্ছেদের পরেই ফাতিমার সঙ্গে নাম জড়িয়েছিল অভিনেতার। ‘দঙ্গল’ ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন তাঁরা। আমিরের কন্যার চরিত্রে অভিনয় করেছিলেন ফাতিমা। আমিরের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে অভিনেত্রী নিজেও প্রতিক্রিয়া দেন।

সে সময় এই ধরনের গুঞ্জনের জন্য দুশ্চিন্তা করতেন বলে জানিয়েছিলেন ফাতিমা। মনের উপর গভীর প্রভাব পড়ত তাঁর। এক সাক্ষাৎকারে ফাতিমা বলেছিলেন, ‘হঠাৎ দেখলাম, এক দল মানুষ যাঁরা আমাকে চেনেন না, তাঁরা আমাকে নিয়ে লেখালিখি করছেন। তাঁরা জানেনই না, যা লিখছেন তা ঠিক, না কি ভুল। আমাকে জিজ্ঞেস করলে আমিই উত্তর দিয়ে দিতাম।’

আমিরের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্কের জল্পনা মোটেই ভাল ভাবে গ্রহণ করেননি অভিনেত্রী। ফাতিমা এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘আমার সত্যিই বিরক্তি লাগে। আমি চাই না, আমার ব্যাপারে ভুল ধারণা গড়ে উঠুক মানুষের মনে। কিন্তু এখন আমি এড়িয়ে যেতে শিখে গিয়েছি। তবে কোনও কোনও দিন আমার খুবই খারাপ লাগে।’ 

যদিও অন্য একটি সাক্ষাৎকারে আমিরের প্রশংসা করেছিলেন ফাতিমা। আমিরের সঙ্গে কাজ করা খুব সহজ বলে জানিয়েছিলেন অভিনেত্রী।

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।