সিভিল সার্জন কার্যালয়ে চাকরি, এসএসসি পাসেই আবেদনের সুযোগ

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নাটোর সিভিল সার্জন কার্যালয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের অধীন প্রতিষ্ঠানটির ছয়টি শূন্য পদে ৯৮ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ৩০ এপ্রিল পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: নাটোর সিভিল সার্জন কার্যালয় 
পদসংখ্যা: ০৬টি 
লোকবল নিয়োগ: ৯৮ জন

পদের নাম: পরিসংখ্যানবিদ
পদসংখ্যা: ৩টি 
বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)
শিক্ষাগত যোগ্যতা: পরিসংখ্যান, গণিত অথবা অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি

পদের নাম: কোল্ড চেইন টেকনিশিয়ান
পদসংখ্যা: ০১টি 
বেতন: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫) 
শিক্ষাগত যোগ্যতা: রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশনিং ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (ভোকেশনাল) পরীক্ষায় উত্তীর্ণ।

পদের নাম: স্টোরকিপার
পদসংখ্যা: ০৪টি 
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস

পদের নাম: স্বাস্থ্য সহকারী
পদসংখ্যা: ৮৭ টি 
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস

পদের নাম: ওয়ার্ড মাস্টার
পদসংখ্যা: ০১টি 
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস

পদের নাম: ল্যাবরেটরী অ্যাটেনডেন্ট
পদসংখ্যা: ০২টি 
বেতন: ৮,৫০০-২০,৫৭০ টাকা (গ্রেড-১৯)
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ

চাকরির ধরন: সরকারি

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

কর্মস্থল: নাটোর

বয়সসীমা: ০৯ এপ্রিল ২০২৫ তারিখে সর্বনিম্ন ১৮ (আঠারো) এবং সর্বোচ্চ ৩২ (বত্রিশ) বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। বয়সের প্রমাণক হিসেবে এসএসসি সনদ (আবশ্যিক) এবং জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন সনদে প্রদত্ত জন্ম তারিখকে বিবেচনা করা হবে।

আবেদন ফি: ১ থেকে ৫ নং পদের জন্য টেলিটকের চার্জসহ মোট ১১২ টাকা এবং ৬ নং পদের জন্য সার্ভিস চার্জসহ মোট ৫৬ টাকা এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে নাটোর সিভিল সার্জন কার্যালয়ের ওয়েবসাইট ঘুরে আসুন ।

আবেদনের শেষ সময়: ৩০ এপ্রিল ২০২৫

খবরওয়ালা/টিএ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।