ঘরে ঢুকে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জের মাধবপুরে একটি ঘরে ঢুকে প্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণের অভিযোগে রুহুল আমীন (৬০) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার (১১ এপ্রিল) সন্ধ্যায় কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তুফার নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার ধর্মঘর ইউনিয়নের বীরসিংহপাড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত রুহুল আমীন বীরসিংহপাড়া গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে। ধর্ষণের শিকার ওই নারী (৩০) একই ইউনিয়নের দেবপুর গ্রামের বাসিন্দা। ভুক্তভোগীর মা মাধবপুর থানায় এ ঘটনায় মামলা দায়ের করেছেন।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন অভিযোগের ভিত্তিতে জানান, শারীরিক, মানসিক ও বাক প্রতিবন্ধী ওই তরুণী তার বৃদ্ধ বাবা-মায়ের সঙ্গে নিজ বাড়িতে বসবাস করতেন। ৮ এপ্রিল রাত ১০টার দিকে মেয়েটিকে একা ঘরে রেখে তার বাবা-মা পাশের কক্ষে যান।

এই সুযোগে রুহুল আমীন ঘরে প্রবেশ করে ওই প্রতিবন্ধী তরুণীকে জোরপূর্বক ধর্ষণ করেন। পরবর্তীকালে মেয়েটির চিৎকার শুনে বাবা-মা ছুটে এসে তাকে উদ্ধার করেন। তখন রুহুল আমীন পালিয়ে যান।

ওসি আরও জানান, ভুক্তভোগীর মায়ের দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে রুহুল আমীনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য হবিগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

খবরওয়ালা/জেআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।