ভারতে ভবন ধসে চার জনের মৃত্যু, আটকা পড়েছেন অনেকে

ভারতের দিল্লিতে ভবন ধসে অন্তত চার জন নিহত হয়েছেন। আশঙ্কা করা হচ্ছে আরও প্রায় ১০ জন সেখানে আটকা পড়ে আছেন। শনিবার (১৯ এপ্রিল) দিল্লির একটি চারতলা ভবন ধসে  এই দুর্ঘটনা ঘটে।

উত্তর-পূর্ব জেলার অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার সন্দীপ লাম্বা জানান, আজ ভোর ৩টার দিকে এ ঘটনা ঘটে। ১৪ জনকে উদ্ধার করা হলেও তাদের মধ্যে চারজন মারা গেছেন। এটি একটি চারতলা ভবন ছিল। উদ্ধার অভিযান চলছে। এখনও ৮-১০ জন ধ্বংসস্তূপে আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে।

তিনি আরও জানান, ভবন ধসের খবর ভোর ৩টা ২ মিনিটে দয়ালপুর থানায় আসে। সঙ্গে সঙ্গে পুলিশের একটি দল উত্তর-পূর্ব দিল্লির শক্তি বিহারের গলি নম্বর ১-এ যায়। সেখানে গিয়ে দেখা যায় ভবনটি পুরোপুরি ধসে পড়েছে।

এএনআই প্রকাশিত একটি সিসিটিভি ফুটেজে দেখা গেছে ভবনটি ধসে পড়ার মুহূর্ত।

ঘটনাস্থলে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে ন্যাশনাল ডিজাসস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ) এবং দিল্লি পুলিশ।

খবরওয়ালা/টিএ
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।