গলায় ওড়না পেঁচিয়ে ষষ্ঠ শ্রেণির ছাত্রীর আত্মহত্যা, দাবি পরিবারের

কুষ্টিয়ার কুমারখালীতে নিজঘরে আড়ার সঙ্গে গলাই ওড়না পেঁচিয়ে এক স্কুল ছাত্রীর আত্মহত্যার খবর পাওয়া গেছে।  রোববার (২০ এপ্রিল) রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার যদুবয়রা ইউনিয়নের বহলবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

ওই ছাত্রীর নাম মোছা. আখি খাতুন (১৩)। সে ওই গ্রামের আলমগীর হোসেনের মেয়ে এবং চৌরঙ্গী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী। স্বজনদের ভাষ্য, পারিবারিক কলহের জেরে বাবা – মায়ের ওপর অভিমান করে সে আত্মহত্যা করেছে। 

জানা গেছে, পারিবারিক কলহের জেরে বাবা মায়ের ওপর অভিমান করে নিজঘরে বাঁশের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস নেয় আখি। পরে স্বজনরা টের পেয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ তথ্য নিশ্চিত করে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মো. সোলায়মান শেখ বলেন, বাবা মায়ের ওপর অভিমান করে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যার কথা জানিয়েছেন স্বজনরা। তবে ময়নাতদন্তের মরদেহটি উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

খবরওয়ালা/এমবি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।