মাধবপুরের দুই কৃষককে ভারতে নিয়ে নির্যাতন, ভিডিও ভাইরাল

হবিগঞ্জ জেলার মাধবপুর এলাকার দুই কৃষককে আটকের পর ভারতে নিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে বিএসএফের বিরুদ্ধে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

রবিবার (২০ এপ্রিল) ত্রিপুরা রাজ্যের সিধাই এলাকায় এ ঘটনা ঘটে।

ভিডিওতে দেখা যায়, ভারতীয় আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের সামনেই সেখানকার উচ্ছৃঙ্খল কিছু জনতা বাংলাদেশি দুই কৃষকের ওপর নির্যাতন চালাচ্ছে।

আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর পিকআপ ভ্যানে ওঠানোর সময়ও নির্যাতন চালানো হয়।

নির্যাতনের শিকার ব্যক্তিরা হলেন মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের তুলসীপুর গ্রামের আবদুল আলীর ছেলে তোফাজ্জল হোসেন (৫৩) ও একই গ্রামের ফরিদ মিয়ার ছেলে জামাল মিয়া (৫৪)। ভারতীয় সীমান্ত রক্ষীর অভিযোগ বাংলাদেশি নাগরিকরা বিনা পাসপোর্টে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করেছে।

পরে ভারতীয় বিএসএফ ও বাংলাদেশি হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) সদস্যদের এক পতাকা বৈঠক হয়।

বৈঠক শেষে বিএসএফ আটক দুই বাংলাদেশিকে হস্তান্তর করে।
মাধবপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) কবির হোসেন জানান, আটকদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা হয়েছে এবং তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।