উরিতে ভারতীয় বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত ২

পেহেলগামে হামলার পরদিন কাশ্মীরের বারমুলা জেলার উরিতে ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের সংঘর্ষে দুই জন অনুপ্রবেশকারী নিহত হয়েছেন।

বুধবার (২৩ এপ্রিল) সন্ত্রাসীরা অঞ্চলটিতে অনুপ্রবেশের চেষ্টা করলে সংঘর্ষের ঘটনা ঘটে বলে খবর হিন্দুস্থান টাইমসের বরাতে জানা যায়।

ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, বুধবার আনুমানিক দুই-তিনজন সন্ত্রাসী সার্জীবনের সাধারণ এলাকা দিয়ে বারামুল্লার উরি নালায় অনুপ্রবেশের চেষ্টা করলে সংঘর্ষ বাধে। এ সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলি বিনিময়ে দুই সন্ত্রাসী নিহত হয়েছে।

ভারতীয় সেনাবাহিনীর চিনার কর্পস এক্সে একটি পোস্টে বলেছে, ‘নিরাপত্তা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে ব্যাপক গুলি বিনিময়ে দুই সন্ত্রাসীকে নির্মূল করা হয়েছে। বারামুল্লায় চলমান অভিযানে নিরাপত্তা বাহিনীর দ্বারা ব্যর্থ হয়েছে অনুপ্রবেশের চেষ্টা।

এ ছাড়া সেনাবাহিনী আরও জানিয়েছে, সন্ত্রাসীদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য যুদ্ধসামগ্রী উদ্ধার করেছে তারা। সন্ত্রাসী কার্যক্রম বন্ধ এবং সন্ত্রাসীদের নির্মূলে অপারেশন চলছে বলেও জানায় ভারতীয় বাহিনী।

এর আগে মঙ্গলবার দুপুরে জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলার পেহেলগামের বাইসরান উপত্যকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এতে বিদেশি নাগরিকসহ অন্তত ২৬ জন পর্যটক নিহত হন। এ ছাড়া আহত হন আরও অনেকে।

খবরওয়ালা/এমইউ

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।