তবে কি মিসাইল ধ্বংসের পরীক্ষা চালিয়ে পাকিস্তানকে চোখ রাঙালো ভারত?

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর পরই উত্তপ্ত হয়ে উঠে ভারত-পাকিস্তান সম্পর্ক। ভারতের অভ্যন্তরে এই হামলার জন্য ভারত পাকিস্তানকে দায়ী করলেও তা অস্বীকার করে আসছে দেশটি। এরই মধ্যে ভারতের পক্ষ থেকে পাকিস্তানের সঙ্গে ছয় দশকেরও পুরোনো সিন্ধু নদের পানি চুক্তি স্থগিত করেছে দেশটি। সেই সাথে পাকিস্তানিদের জন্য বিশেষ ভিসা সুবিধা বাতিল ও ভারতে অবস্থিত পাকিস্তানের দূতাবাস থেকে পাক সামরিক উপদেষ্টাদের অবাঞ্ছিত ঘোষণা করা হয়। তবে এবার পাল্টা পদক্ষেপ নিতে শুরু করেছে পাকিস্তানও। এরই মধ্যে পাকিস্তানের আকাশসীমা ব্যবহারে ভারতের উপর নিষেধাজ্ঞা জারি করেছে দেশটি।

দক্ষিণ এশিয়ার পরমাণু শক্তিধর এই দুই দেশের সম্পর্ক যখন তলানীতে ঠিক সেই সময়ি মিসাইল ধ্বংসের পরীক্ষা চালালো ভারতীয় নৌবাহিনী। বিষয়টিকে বিশেষজ্ঞরা পাকিস্তানকে ভারতের হুঁশিয়ারি হিসেবেই দেখছেন। তবে ভারতের নেওয়া  সিদ্ধান্তকে শিশুসুলভ বলছে পাকিস্তান।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে মিসাইল ধ্বংসের একটি পোস্ট শেয়ার করে ভারতীয় নৌবাহিনী জানিয়েছে, তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি মিসাইল বিধ্বংসকারী আইএনএস সুরাত সফলভাবে সামুদ্রিক অঞ্চলে একটি দ্রুত, নিচ দিয়ে উড়ে যাওয়া মিসাইল ধ্বংস করেছে। এর মাধ্যমে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলস্টোন অর্জিত হয়েছে বলে দাবি করেছে তারা।

এই দিকে ভারতীয় সংবাদমাধ্যম বিজনেস স্ট্যান্ডার্ড জানিয়েছে, পাকিস্তানের নৌ কর্মকর্তারা করাচি উপকূলে তাদের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে সারফেস টু সারফেস মিসাইলের পরীক্ষা চালাবে। যা ২৪ এপ্রিল থেকে ২৬ এপ্রিল পর্যন্ত চলবে।

আবার পেহেলগামে হামলার জেরে ভারত যেসব সিদ্ধান্ত নিয়েছে সেগুলোকে ‘শিশুসুলভ’ বলে আখ্যায়িত করেছে পাকিস্তান। এছাড়া  ভারতের এসব কূটনৈতিক প্রতিক্রিয়ার জবাব দিতে জাতীয় নিরাপত্তা কমিটির (এনএসসি) জরুরি বৈঠক ডেকেছে ইসলামাবাদ। দেশটির উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন, আমরা বৈঠকে ভারতকে যোগ্য জবাব দেব, এই জবাব কম হবে না।

পাকিস্তানের একটি বেসরকারি চ্যানেলকে ইসহাক দার বলেছেন, ‘ভারতের ঘোষণাগুলো শিশুসুলভ এবং এতে গুরুত্বের অভাব রয়েছে।’

তিনি আরও বলেছেন, ‘ভারত প্রতিটি ঘটনার জন্য পাকিস্তানকে দায়ী করে এবং অতীতের মতো এবারও পাকিস্তানকে দোষারোপ করার চেষ্টা করা হয়েছে। আমরা বৈঠকে ভারতকে যোগ্য জবাব দেব, এই জবাব কম হবে না।’

সিন্ধু পানি চুক্তি প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেন, ‘এই ইস্যুতে ভারতের সঙ্গে আমাদের দীর্ঘদিনের সমস্যা রয়েছে। ভারতের কাছে প্রমাণ থাকলে তা সামনে আনা উচিত।’

সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড

খবরওয়ালা/টিএ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।