ভারতের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের

কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়ে ভারতের পাশে থাকার বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। একইসঙ্গে, হামলায় জড়িতদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছে দেশটি।

শুক্রবার (২৫ এপ্রিল) টেলিগ্রাফ ইন্ডিয়া অনলাইনের এক প্রতিবেদনে জানানো হয়, মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ট্যামি ব্রুস বলেছেন, ‘প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও স্পষ্ট করেছেন যে যুক্তরাষ্ট্র ভারতের পাশে আছে এবং সন্ত্রাসবাদের সকল কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছে।’  

ব্রুস হামলায় নিহতদের প্রতি গভীর শোক ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

গত মঙ্গলবার কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক নিহতের ঘটনায় পাকিস্তান ও ভারতের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।

এই হামলার দায় স্বীকার করেছে ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (টিআরএফ) নামের একটি জঙ্গি সংগঠন। সংগঠনটি পাকিস্তান-ভিত্তিক নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বার একটি শাখা। ধারণা করা হয়, টিআরএফ এর পেছনে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এর সমর্থন আছে।

এই হামলার পেছনে পাকিস্তান জড়িত আছে কিনা এবং ভারত-পাকিস্তানের উত্তেজনা কমাতে ওয়াশিংটন কোনও ভূমিকা পালন করছে কিনা- সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে ব্রুস বলেছেন, পরিস্থিতির তীব্রতার কারণে বিষয়টি তুলে ধরা হয়েছে কিন্তু এই মুহূর্তে আর কোনও মন্তব্য করা হবে না।

এ দিকে প্রতিবেশী দুই রাষ্ট্রের চরম উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে দুই পক্ষকে “সর্বোচ্চ সংযম” দেখাতে বলেছে জাতিসংঘ। 

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।