শত্রুদের ফাঁদে পা দিয়েন না, ভারতীয়দের উদ্দেশে আসাদউদ্দিন

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে হামলার পর পুরো ভারতজুড়ে অস্থিতিশীল অবস্থা বিরাজ করেছে। ভয়ে শঙ্কায় দিন কাটাচ্ছে ভারতীয় সংখ্যালঘু মুসলিমরা। কট্টর হিন্দুত্ববাদীরা প্রকাশ্যে মুসলমান বিরোধী কার্যক্রমে জড়াতে দেখা যাচ্ছে। এবার সেই বিষয়ে মুখ খুললেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম)-এর সভাপতি ও হায়দ্রাবাদের সংসদ সদস্য আসাদউদ্দিন ওয়াইসি।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনা করে সকল ভারতীয়দের উদ্দেশ্যে তিনি বলেন, ‘শত্রুদের ফাঁদে পা দিয়েন না’।

কাশ্মীরের পেহেলগামে হামলার ঘটনায় নিহতদের প্রতি সংহতি জানিয়ে শুক্রবার জুম্মার নামাজে মুসলিমদের কালো আর্মব্যান্ড পরে প্রতিবাদ করার কথাও বলেছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এক ভিডিওবার্তায় ওয়াইসি বলেছেন, কালো আর্মব্যান্ড পরে আমরা একটি মেসেজ দিতে যাচ্ছি,বিদেশি শক্তির কাছে আমরা আমাদের শান্তি ও একত্বতা হারাতে দেব না। পেহেলগামে হামলার কারণে টেরররা কাশ্মিরি ভাইদের টার্গেট বানানোর সুযোগ পাচ্ছে।

ভিডিওতে মোদির ব্যর্থতার কথা তুলে ধরেছেন ওয়াইসি। একই সঙ্গে আর্টিকেল ৩৭০ এর সমালোচনা করেছেন। পেহেলগামে ২৬ জনের মৃত্যুর ঘটনায় নিন্দা জানিয়ে তিনি বলেছেন, এই হামলাটি গোয়েন্দা ব্যর্থতা। নরেন্দ্র মোদি সরকারের উচিত তাদের প্রতিরোধ নীতি পুনর্বিবেচনা করা। যারা এই হামলায় আক্রান্ত হয়েছে তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। যারা আহত হয়েছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করছি।

আসাদউদ্দিন ওয়াইসি কাশ্মিরি সরকারের কড়া সমালোচনা করেছেন। তিনি এই অঞ্চলের নিরাপত্তা নিয়ে হতাশা প্রকাশ করেছেন। আগের তিনি এই অঞ্চল নিয়ে সোচ্চার ছিলেন এবং বিতর্কিত আর্টিকেল ৩৭০ নিয়ে কথা বলেছিলেন। ওয়াইসির মতে, এ আইনটির কারণে ভূস্বর্গের এই অঞ্চলে হামলা, হতাহতের ঘটনা বেশি ঘটছে।খবর এনডিটিভির।

খবরওয়ালা/টিএ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।