বিসিবির জরুরি অনলাইন সভা, যা থাকতে পারে আলোচনায়

আর্থিক অনিয়মসহ ক্লাব, খেলোয়াড় ও বোর্ডের মধ্যকার বিশৃঙ্খলা নিয়ে বর্তমানে টালমাটাল অবস্থায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবার এসব বিষয় নিয়ে আলোচনা করতে একটি জরুরি সভা ডেকেছে বিসিবি।

রবিবার (২৭ এপ্রিল) বিকাল ৪টায় অনলাইনে জুম প্ল্যাটফর্মের মাধ্যমে এই সভা অনুষ্ঠিত হবে।

বিসিবির একটি সূত্র জানিয়েছে, সভায় আর্থিক অনিয়মের অভিযোগ নিয়ে আলোচনা হবে, আলোচনা হবে আম্পায়ারিং নিয়েও। এছাড়া, আরও কিছু বিষয় আছে, যেগুলো নিয়ে সম্প্রতি বোর্ড সমালোচনার মুখে পড়েছে, সেগুলোও সভায় তোলা হবে।

এর আগে গত ২৪ মার্চ বিসিবির একটি জরুরি সভা হওয়ার কথা ছিল। সেদিন তামিম ইকবাল হঠাৎ খেলার মাঠে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় তা বাতিল করা হয়। এরপর গত এক মাসে বেশি কয়েকটি ঘটনা ঘটেছে, যা ফারুক আহমেদের নেতৃত্বাধীন বোর্ড ভালোভাবে সামাল দিতে পারেনি।

গত বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে টেস্টে সিরিজের আগে বিসিবি একটি জরুরি অনলাইন সভা ডেকেছিল। সেই সভায় বাংলাদেশ দলের সাবেক কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

খবরওয়ালা/টিএ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।