বাংলাদেশের আরব আমিরাত সফরের সূচি ঘোষণা

এ মাসে পাকিস্তান সফরে যাওয়ার আগে সংযুক্ত আরব আমিরাতে টি–টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ দল, তা আগেই জানা গিয়েছিল। আজ সেই সূচি চূড়ান্ত করে ফেলল আমিরাত ক্রিকেট বোর্ড।

আগামী ১৭ ও ১৯ মে আরব আমিরাতের বিপক্ষে টি–টোয়েন্টি ম্যাচ দুটি খেলবে বাংলাদেশ। দুটি ম্যাচই হবে শারজা ক্রিকেট স্টেডিয়ামে। খেলা শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা ৭টায়। অর্থাৎ, বাংলাদেশ সময় রাত ৯টায়।

আরব আমিরাতের বিপক্ষে এখন পর্যন্ত তিনটি টি–টোয়েন্টি ম্যাচ খেলেছে বাংলাদেশ, জিতেছে তিনটিতেই।

খবরওয়ালা/এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।