পরমাণু কমিশনের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ মঞ্জুর আহসান ও তাঁর স্ত্রী মোছা. নার্গিস খানমের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।

সোমবার (৫ মে) ঢাকার মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিব দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।

দুদকের উপসহকারী পরিচালক আনিসুর রহমান আদালতে দাখিল করা আবেদনে উল্লেখ করেন, মঞ্জুর আহসানের বিরুদ্ধে সরকারি অর্থ লুটপাট ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান চলছে।

আবেদনে আরও বলা হয়, গোপন সূত্রে জানা গেছে অভিযুক্তরা বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করতে পারেন। তারা দেশত্যাগ করলে চলমান অনুসন্ধান কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হবে।

এই প্রেক্ষিতে আদালত তাদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা প্রদান করেন বলে জানান দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।

 

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।