আ.লীগ নিষিদ্ধে দ্রুত সিদ্ধান্ত না এলে আবারও ‘মার্চ টু ঢাকা’: নাহিদ ইসলাম

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে দ্রুত সিদ্ধান্ত না এলে আবারও ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। চলমান ‘শাহবাগ ব্লকেড’ কর্মসূচির মধ্যেই শুক্রবার (৯ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এই হুঁশিয়ারি দেন।

নাহিদ ইসলাম বলেন, ‘শাহবাগের অবস্থান চলমান থাকবে। দলমত নির্বিশেষে, আওয়ামী লীগ এবং দেশের সার্বভৌমত্বের প্রশ্নে জুলাই মাসে সব দেশপ্রেমিক শক্তি একত্রিত হবে- এটাই আমাদের প্রত্যাশা। দ্রুত সিদ্ধান্ত না এলে সমগ্র বাংলাদেশ আবারও ঢাকায় মার্চ করবে।

সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম আরও বলেন, ‘আওয়ামী লীগ একটি স্বাধীনতা ও গণতন্ত্রবিরোধী ফ্যাসিস্ট সংগঠন। তাদের নিষিদ্ধ করার জন্য বাংলাদেশপন্থি সব শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে।’

আ.লীগ নিষিদ্ধে দ্রুত সিদ্ধান্ত না এলে আবারও ‘মার্চ টু ঢাকা’: নাহিদ ইসলাম

২০২৪ সালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচির মাধ্যমেই ক্ষমতাসীন আওয়ামী লীগের পতনের সূচনা হয়েছিল বলেও জানান তিনি।

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ৮ মে রাত থেকে এনসিপির নেতাকর্মীরা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা’র সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন। এরপর শুক্রবার দুপুর পর্যন্ত চলে এই বিক্ষোভ। বিকেল থেকে শাহবাগ মোড়েও অবস্থান নেন নেতাকর্মীরা। তাদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
বর্তমানে রাজধানীর শাহবাগে ‘শাহবাগ ব্লকেড’ কর্মসূচি চলছে এবং এটি কতদিন চলবে সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।