দুলাভাইয়ের শাবলের আঘাতে নিহত কন্টেন্ট ক্রিয়েটর

কিশোরগঞ্জে দুলাভাইয়ের শাবলের আঘাতে রাকিব (১৪) নামে এক কন্টেন্ট ক্রিয়েটরের মৃত্যু হয়েছে। নিহত রাকিব উপজেলার গজারিয়া ইউনিয়নের মানিকদি নয়াহাটি এলাকার শামসু মিয়ার ছেলে।

শুক্রবার (৯ মে) রাত সাড়ে ১২টার দিকে গজারিয়া ইউনিয়নের মানিকদি নয়াহাটি এলাকায় এই ঘটনা ঘটে।বিষয়টি নিশ্চিত করেছেন ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী। 

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে গজারিয়া ইউনিয়নের মানিকদি গ্রামের নয়াহাটি এলাকার হাসেম বেপারির ছেলে ফারুক মিয়ার সঙ্গে পারিবারিক কলহের জেরে তর্কাতর্কির ঘটনা ঘটে। পরে তাদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে ফারুক মিয়া শাবল দিয়ে শ্যালক রাকিবের মাথায় আঘাত করে গুরুতর আহত করেন। আরেক শ্যালক জিসানকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করেন। স্বজনরা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা রাকিবকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাকিব মারা যান।

খবরওয়ালা/এফএস

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।