মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নিলেন জয়

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র এবং সাবেক তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেয়েছেন। বাংলাদেশের পাশাপাশি এখন তিনি যুক্তরাষ্ট্রেরও নাগরিক।

নির্ভরযোগ‍্য সূত্রে জানা গেছে, শনিবার (১০ মে) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির ইউএস সিটিজেনশিপ সেন্টারে সজীব ওয়াজেদ জয় দেশটির নাগরিকত্বের জন্য শপথ নেন ও পরে নাগরিকত্ব সার্টিফিকেট গ্রহণ করেন। সার্টিফিকেট নেওয়ার পর পাসপোর্ট পাওয়ার আবেদনও করেন।

ওই শপথ অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত মোট ২২ জন ব্যক্তি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব লাভ করেন। এদের মধ্যে ৩ জন ছিলেন বাংলাদেশি, যাদের একজন সজীব ওয়াজেদ জয়। বাংলাদেশের নাম ঘোষণা হওয়ার পর দ্বিতীয় ব্যক্তি হিসেবে তিনি শপথ পাঠ করেন। শপথ অনুষ্ঠানে তিনি একজন আইনজীবীর উপস্থিতিতে অংশগ্রহণ করেন।

শপথ অনুষ্ঠানে উপস্থিত নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানান, সজীব ওয়াজেদ জয় অনুষ্ঠানে একজন আইনজীবীকে সঙ্গে নিয়ে আসেন। শপথে প্রথমে ইংরেজি ‘এ’ আদ্যক্ষরের দেশের পরেই ‘বি’ আদ্যক্ষরের দেশ বাংলাদেশের নাম ডাকা হয়।

যে ৩ জন বাংলাদেশি শপথ নিয়েছেন, তাদের মধ্যে সজীব ওয়াজেদ জয় ছিলেন দ্বিতীয় ব্যক্তি।

সূত্র : নিউজ২৪

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।