রোহিঙ্গা ক্যাম্পে স্বামীর হাতে স্ত্রী খুন, আটক স্বামী

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পারিবারিক কলহের জেরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী রেহেনা আক্তার (২৯) নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত নুরুল ইসলামকে আটক করেছে এপিবিএন সদস্যরা।

মঙ্গলবার (১৩ মে) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে বলে বিষয়টি নিশ্চিত করেছেন ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সহকারী পুলিশ সুপার আব্দুল হাদি।

নিহত রেহেনা আক্তার (২৯) উখিয়ার ক্যাম্প-১৯ এ-৭ ব্লকের আবু সাদেকের মেয়ে। রেহেনার স্বামী নুরুল ইসলাম একই ক্যাম্পের আব্দুস শুক্কুরের ছেলে।

শিক্ষককে লাঞ্ছিতের অভিযোগে খুবি শিক্ষার্থী আটক 
স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, মঙ্গলবার রাত ৮টার দিকে ক্যাম্প-১৯ এর নুরুল ইসলাম ও তার স্ত্রী রেহেনা আক্তারের মধ্যে পারিবারিক কলহের জের ধরে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে নুরুল ইসলাম তার স্ত্রী রেহেনাকে ছুরিকাঘাত করেন। এতে রেহেনা ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে এপিবিএন টিম ঘটনাস্থলে পৌঁছে নুরুল ইসলামকে আটক করে।

আটক নুরুল ইসলামের বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান এপিবিএনের এ কর্মকর্তা।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।