মিনাপাড়ায় কাউন্সিলর কাপ নাইট ফুটবল টুর্নামেন্টে’র উদ্বোধন

কুষ্টিয়া প্রতিনিধি \ কুষ্টিয়ায় নাইট ফুটবল টুর্নামেন্ট খেলার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (০৭ মার্চ) রাত ৮টার দিকে শহরের ১৭নং ওয়ার্ডে ঢাকা যুব সমাজের আয়োজনে দুইদিন ব্যাপী কাউন্সিলর কাপ নাইট ফুটবল টুর্নামেন্ট খেলার আয়োজন করা হয়। খেলার শুভ উদ্বোধন করেন, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মমীনুর রহমান মোমিজ, পৌর ১৭নং ওয়ার্ড কাউন্সিলর ওলিউল­াহ ওলি। শহর যুবলীগের সাবেক নেতা বিশিষ্ট ব্যবসায়ী হাফিজুর রহমান হাফিজ। উপস্থিত ছিলেন কাউন্সিলর কাপ নাইট ফুটবল টুর্নামেন্ট আহŸায়ক জনী হোসেন। সার্বিক সহযোগী হিসেবে ছিলেন, মিথুন, রবিউল, জনী, উজ্জ্বল, বাবু, সিহাব। ঢাকা মিনাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ৮দলের খেলোয়াড়দের অংশ গ্রহনে খেলা অনুষ্ঠিত হয়। 

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।