সিলেটে হত্যা-ধর্ষণের হুমকির অভিযোগে বৈষম্যবিরোধী নেতাসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলার আহ্বায়ক কমিটির সদস্যসচিব নুরুল ইসলামসহ ৪ জনের বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণের হুমকির অভিযোগে মামলা করেছেন একই সংগঠনের এক নেত্রী।

বুধবার (১৪ মে) সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতে মামলাটি করা হয়।

মামলার অন্য ৩ আসামি হলেন জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক সালমান আহমদ ওরফে খুরশেদ (২৭), যুগ্ম সদস্যসচিব ফখরুল হাসান (২৫) ও রেদোয়ান মুনসি (২৬)।

মামলার আবেদনে ওই নেত্রী অভিযোগ করেন, তিনি আসামিদের কাছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তহবিলের হিসাব চান। এ নিয়ে তারা তার ওপর ক্ষুব্ধ হন এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করেন।

গত ১০ এপ্রিল আসামিরাসহ অজ্ঞাতনামা ৭ থেকে ৮ জন সুমাইয়াকে লাঞ্ছিত করেন। পরে ৭ মে তাকে অপহরণ, খুন ও ধর্ষণের হুমকি দেওয়া হয়। এ ঘটনায় তিনি গত ৮ মে সিলেট মহানগরের কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে মামলাটি করেছেন।

বাদীর আইনজীবী ওয়াহিদুর রহমান বলেন, বিচারক মামলাটি আমলে নিয়ে কোতোয়ালি মডেল থানার পরিদর্শককে (তদন্ত) তদন্তের নির্দেশ দিয়েছেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলার আহ্বায়ক কমিটির সদস্যসচিব নুরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, মামলায় যে ৪ জনকে আসামি করা হয়েছে, তাদের মধ্যে রেদোয়ান মুনসি আমাদের কমিটির কেউ নন। আমাদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা। মামলা যে কেউ করতে পারেন, কিন্তু প্রমাণ তো করতে হবে। এ অভিযোগের কোনো ভিত্তি নেই। সামাজিকভাবে হেনস্তা করতেই বাদী এমনটি করেছেন।

খবরওয়ালা/এমইউ
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।