মিয়ামিকে বাঁচালেন মেসি-সুয়ারেজ

ক্রীড়া ডেস্ক \ ম্যাচে দ্বিতীয়ার্ধ শুরু হতে না হতেই ২-০ গোলে পিছিয়ে। কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের প্রথম লেগে নাশভিলের মাঠে খেলতে গিয়ে হারের শঙ্কায় পড়েছিল ইন্টার মিয়ামি। সেখান থেকে দলকে বাঁচিয়েছেন লিওনেল মেসি আর লুইস সুয়ারেজ। মেসির গোল আর শেষ সময়ে সুয়ারেজের নৈপুণ্যে দুই গোলে পিছিয়ে পড়া ম্যাচটিতে শেষ পর্যন্ত ২-২ ড্র নিয়ে ফিরতে পেরেছে ইন্টার মিয়ামি। নাশভিলের মাঠে খেলতে গিয়ে ম্যাচের চতুর্থ মিনিটেই পিছিয়ে পড়ে মিয়ামি। জ্যাকব শাফেলবার্গ এগিয়ে দেন স্বাগতিকদের।

দ্বিতীয়ার্ধের শুরুতে ৪৬ মিনিটে নাশভিলের দ্বিতীয় গোলটিও করেন তিনিই। দুই গোলে পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়াতে মরিয়া হয়ে উঠে মিয়ামি। বেশি সময় অবশ্য লাগেনি। ৫২ মিনিটে মেসি লড়াইয়ে ফেরান দলকে। বক্সের একটু বাইরে সুয়ারেজের কাছ থেকে বল পেয়ে আচমকা শট নেন মেসি। ডাইভ দিয়েও ঠেকাতে পারেননি গোলরক্ষক। মেসির গোলের পরও অবশ্য হারের শঙ্কায় ছিল মিয়ামি।

নির্ধারিত সময়ে ২-১ ব্যবধানে পিছিয়েই ছিল তারা। যখন শেষ বাঁশি বাজার অপেক্ষা, ইনজুরি টাইমের পাঁচ মিনিট হয়ে গেছে; এমন সময়ে সার্জিও বুসকাটসের ক্রসে সুয়ারেজ আলতো হেডে বল জড়ান জালে। হারতে বসা ম্যাচে নাটকীয় এক ড্র পায় মিয়ামি। ড্র হলেও প্রতিপক্ষের মাঠে মহামূল্য দুটি গোল আদতে এগিয়ে রাখছে মিয়ামিকেই। কেননা আগামী বুধবার দ্বিতীয় লেগের লড়াইটি হবে তাদের ঘরের মাঠে।

 

আরও দেখুন:

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।