বগুড়ায় বৈছাআ’র মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) মামলায় সারিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাফিকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

বুধবার (২১ মে) সন্ধ্যায় শহরের কানছগাড়ি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে ডিবি পুলিশের একটি দল।

গ্রেপ্তার আব্দুল কাফি সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সক্রিয় সদস্য এবং উপজেলার পারতিতপরল গ্রামের বাসিন্দা।

বৃহস্পতিবার (২২ মে) সকালে এ তথ্য নিশ্চিত করেন বগুড়া ডিবি পুলিশের ইনচার্জ ইকবাল বাহার।

তিনি জানান, চেয়ারম্যান আব্দুল কাফির বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংক্রান্ত দুটি মামলায় এজাহারভুক্ত আসামি হিসেবে গ্রেফতারি পরোয়ানা ছিল।

তিনি আরও বলেন, ‘গ্রেপ্তারের পর নিয়মিত প্রক্রিয়ায় তাকে আদালতে হাজির করা হবে।’

 

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।