ব্রাহ্মণবাড়িয়ায় গভীর রাতে লাশবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতি

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে গভীর রাতে লাশবাহী একটি অ্যাম্বুলেন্সে ডাকাতির ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২২ মে) রাত ১টার দিকে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের তিলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, উপজেলার মুকবুলপুর গ্রামের মৃত ছবদর আলীর মরদেহ অ্যাম্বুলেন্সে করে নেওয়া হচ্ছিল গ্রামে। এ সময় সশস্ত্র ডাকাতদল সড়কে গাছ ফেলে অ্যাম্বুলেন্সটির পথরোধ করে। পরে তারা গাড়িটি ভাঙচুর করে এবং মরদেহের সঙ্গে থাকা স্বজনদের মারধর করে নগদ অর্ধলক্ষাধিক টাকা ও প্রায় ১০টি মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

মৃতের ছেলে ও পূর্বভাগ ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আলমগীর মিয়া অভিযোগ করেন, ডাকাতরা চাহিদামতো টাকা-পয়সা না পেয়ে মরদেহের ওপরও হামলা চালায়।

তিনি বলেন, টাকা ও মোবাইল নিয়েছে এটা মেনে নেওয়া যায়। কিন্তু আমার মৃত বাবার লাশের ওপর হামলা করেছে এটা কোনোভাবেই মেনে নিতে পারছি না।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল আলম বলেন, ঘটনাস্থলটি অপরাধপ্রবণ এলাকা। এর আগেও সেখানে একাধিক ডাকাতির ঘটনা ঘটেছে। বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে।

নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা নাসরিন বলেন, লাশবাহী গাড়িতে ডাকাতি দুঃখজনক ঘটনা।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।