ওয়ান-ইলেভেনের পুনরাবৃত্তি হতে দেওয়া ঠিক হবে না: সাবেক সেনাপ্রধান

দেশে আরও একটি এক-এগারোর পুনরাবৃত্তি হতে দেওয়া ঠিক হবে না বলে মন্তব্য করেছেন সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূইয়া।

শুক্রবার (২৩ মে) সকালে তার ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি একথা বলেন।

ফেসবুক পোস্টে তিনি বলেন, ১/১১-এর পুনরাবৃত্তি আমাদের হতে দেওয়া উচিত নয়। অতীতে সংবিধান বহির্ভূত কার্যকলাপে জড়িত থাকার কারণে বাংলাদেশ সেনাবাহিনী ইতোমধ্যেই উল্লেখযোগ্য ক্ষতির সম্মুখীন হয়েছে।

এই সম্মানিত প্রতিষ্ঠানটিকে আরও ক্ষতি এবং বিতর্কের মুখে ফেলা বুদ্ধিমানের কাজ হবে না।

পোস্টের নিচে তিনি একটি ফটোকার্ড শেয়ার করেন। সেখানে তিনি লেখেন, ১/১১ এর পুনরাবৃত্তি দেখতে চাই না। এরূপ অসাংবিধানিক কর্মকাণ্ডে সেনাবাহিনী অতীতে ব্যাপকভারে ক্ষতিগ্রস্ত হয়েছে।

নতুন করে আরও ভোগান্তি ডেকে আনা ঠিক হবে না।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।