‘১৮ কোটি জনগণের ইউনূস আপনি, আমরা আপনাদের পদত্যাগ চাই না’

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, ‘আপনি ব্যক্তি ইউনূস নন, বাংলাদেশের ১৮ কোটির ড. ইউনূস। আমরা আপনাদের পদত্যাগ চাই না।’

শুক্রবার (২৩ মে) জাতীয় প্রেসক্লাবে ‘অপরাজেয় বাংলাদেশ’ আয়োজিত ‘জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখে দাঁড়াও দেশবাসী’ শীর্ষক এক মুক্ত প্রতিবাদ সমাবেশে তিনি এই মন্তব্য করেন।

ড. ইউনূসের প্রতি আস্থা প্রকাশ করে ফারুক বলেন, ‘আপনার মতো একজন সচেতন নাগরিক, যিনি বিশ্ব দরবারে আমাদের গর্বিত করেছেন, আপনি নোবেলজয়ী। কিন্তু পত্রিকায় পড়েছি, আপনি নাকি এনসিপি নেতাকে বলেছেন, “আমার পদত্যাগ করা ছাড়া কোনো উপায় নেই।” খবরটি কতটুকু সত্য জানি না, কিন্তু তা পড়ে আমার মন খারাপ হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আপনাকে কী জন্য বসানো হয়েছিল, ৯ মাসে আপনি কী সেই পথে এগোতে পেরেছেন—তা জাতি জানতে চায়।’

তিন উপদেষ্টার পদত্যাগ দাবি প্রসঙ্গে তিনি বলেন, ‘নির্বাচনের জন্য আপনাদের বসানো হয়েছিল। ৯ মাস পেরিয়ে গেলেও এখনও নির্বাচনের রোডম্যাপ নেই, তফসিল ঘোষণা হয়নি। তাই বিএনপি বলেছে, তিনজন উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে।’

বর্তমান রাজনৈতিক অস্থিরতার বিষয়ে ফারুক বলেন, ‘দেশে অস্থিরতা চলছে। এই অস্থিরতা কারা তৈরি করেছে, কে এর জন্য দায়ী—এসব প্রশ্ন ড. ইউনূসের মতো ব্যক্তির কাছেই রেখেছিলাম। তিনি নাকি বলেছেন, জুলাইয়ে নির্বাচন হবে। কিন্তু রোডম্যাপ এখনো নেই। ফলে আন্দোলনরত মানুষ, যারা মামলা খেয়েছে, কারাভোগ করেছে, তারাও আপনার সঙ্গে বসতে পারছে না। যদি এই অস্থিরতার পেছনে আপনারা দায়ী হন, তাহলে বিএনপি কখনোই তা মেনে নেবে না।’

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।