খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৫ মে ২০২৫
এ বছর পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে ৫৯ হাজার ১০১ হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।
রবিবার (২৫ মে) হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এয়ারলাইন্স, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরবের বিভিন্ন সূত্রে এ তথ্য জানিয়েছে হেল্প ডেস্ক।
হজ হেল্প ডেস্কের তথ্য মতে, এখন পর্যন্ত সরকারি-বেসরকারি মোট ১৫৩টি ফ্লাইটে হজযাত্রীরা সৌদিতে পৌঁছান। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৮৩ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫৪ হাজার ৫১৮ হজযাত্রী রয়েছেন। এখন পর্যন্ত ৮৬ হাজার ৯২৭টি ভিসা ইস্যু করা হয়েছে।
হজ হেল্প ডেস্ক জানায়,১৫৩টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৭৯টি, সৌদি এয়ারলাইন্সের ৫৩টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২১টি ফ্লাইট পরিচালনা করেছে।
এদিকে চলতি বছর হজ করতে গিয়ে এখন পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৮ পুরুষ ও একজন নারী। এখন সৌদি সরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৭৪ জন। এছাড়া বর্তমানে সৌদি সরকারি হাসপাতালে বর্তমানে ভর্তি আছেন ২৬ হজযাত্রী।