সাভারে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

সাভারে বকেয়া বেতনের দাবিতে এবি এ্যাপারেলস নামের একটি পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।

সোমবার (২৬ মে) সকালে সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের হেমায়েতপুর-সিঙ্গাইর আঞ্চলিক সড়কে শ্রমিকরা অবস্থান নিয়ে বিক্ষোভ ও অবরোধ করে।

শ্রমিকরা জানান, গত দুই মাসের ২৫ শতাংশ বেতন কারখানায় কর্মরত শ্রমিকদের এখনো বকেয়া আছে। এছাড়া কারখানার স্টাফদের দুই মাসের সম্পূর্ণ বেতন দেয়নি কারখানা কৃর্তপক্ষ। এ সময় শ্রমিকরা অবিলম্বে বকেয়া বেতন পরিশোধের দাবি জানান।

আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা সড়কে অবস্থান নেন। পরে শ্রমিকদের বুঝিয়ে রাস্তা থেকে সরানো হয়েছে। সমাধানের জন্য এখন মালিক পক্ষের সঙ্গে আলোচনা চলছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।