মাগুরায় সরকারি বাসভবন থেকে সমাজকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাগুরার মহম্মদপুর উপজেলা পরিষদের সরকারি বাসভবন থেকে পাপিয়া দত্ত (৩৯) নামের এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি সমাজসেবা অধিদপ্তরের শিশু সুরক্ষা প্রকল্পে সমাজকর্মী হিসেবে কর্মরত ছিলেন।

রবিবার (২৫ মে) রাতে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত প্রমোট ভবনের মহিলা হোস্টেল থেকে মরদেহটি উদ্ধার করা হয়ছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান।

তিনি জানান, মহিলা হোস্টেল থেকে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তার গলায় ওড়না প্যাঁচানো ছিল। প্রাথমিকভাবে এ ঘটনাকে আত্মহত্যা হিসেবে ধারণা করা হচ্ছে। তবে এর পেছনে প্রকৃত কারণ এখনও জানা যায়নি।

ওসি আব্দুর রহমান আরও জানান, নিহত ওই নারীর একটি মেয়ে রয়েছে। তার স্বামী মিঠুন ধর খুলনায় বসবাস করেন। এ ঘটনায় মহম্মদপুর থানায় প্রাথমিকভাবে অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা জানা যাবে।

সূত্র: ইউএনবি
খবরওয়অলা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।