এখন থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় পতাকা উত্তোলন করতে পারবে ফিলিস্তিন

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-তে এখন থেকে নিজেদের জাতীয় পতাকা উত্তোলনের অধিকার পেল ফিলিস্তিন। সোমবার সংস্থাটির বার্ষিক সম্মেলনে অনুষ্ঠিত প্রতীকী ভোটাভুটিতে ফিলিস্তিনের পক্ষে বিপুল সমর্থনের মাধ্যমে এই সিদ্ধান্ত গৃহীত হয়।

বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, ফিলিস্তিনকে পতাকা উত্তোলনের অধিকার দেওয়ার প্রস্তাবটি উত্থাপন করে চীন, পাকিস্তান, সৌদি আরবসহ একাধিক দেশ। পরে এ বিষয়ে অনুষ্ঠিত প্রতীকী ভোটে ফিলিস্তিনের পক্ষে ভোট দেয় ৯৫টি দেশ।

অপরদিকে প্রস্তাবটির বিরোধিতা করে জার্মানি, হাঙ্গেরি, চেক প্রজাতন্ত্রসহ কয়েকটি ইউরোপীয় দেশ। ২৭টি দেশ ভোটদানে বিরত থাকে। তবে সংখ্যাগরিষ্ঠ দেশের সমর্থনের ফলে প্রস্তাবটি গৃহীত হয়।

বিশ্লেষকদের মতে, এই রায়ের মাধ্যমে জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনের স্বীকৃতি লাভের পথে এক গুরুত্বপূর্ণ অগ্রগতি ঘটলো।

ফিলিস্তিন দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক পরিসরে পূর্ণ রাষ্ট্রীয় স্বীকৃতি ও সমানাধিকারের জন্য লড়াই করে আসছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থায় পতাকা উত্তোলনের অধিকার পাওয়া সেই লড়াইয়ের একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও কূটনৈতিক মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই পদক্ষেপ আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে ফিলিস্তিন ইস্যুতে বাড়তে থাকা সহানুভূতিরও একটি প্রতিফলন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

খবরওয়ালা/এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।