সুব্রত বাইন ৮ ও তাঁর সহযোগীরা ৬ দিনের রিমান্ডে

শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ওরফে নুসরাত ফতেহ আলীকে ৮ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। এ মামলায় তাঁর তিন সহযোগী মোল্লা মাসুদ, শ্যুটার আরাফাত ও শরীফের ৬ দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছে। রাজধানীর হাতিরঝিল থানায় অস্ত্র আইনে দায়ের করা মামলায় তাঁদের এ রিমান্ড দেওয়া হয়।

বুধবার (২৭ মে) ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম জাকির হোসাইন এ আদেশ দেন। এর আগে হাতিরঝিল থানার উপপরিদর্শক রিয়াদ আহমেদ আসামিদের আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করেন।

গ্রেপ্তারকৃত অন্যরা হলেন—আবু রাসেল মাসুদ ওরফে মোল্লা মাসুদ, আরাফাত ইবনে নাসির ওরফে শ্যুটার আরাফাত এবং এম এ এস শরীফ।

এর আগে গত মঙ্গলবার আনুমানিক ভোর ৫টায় বাংলাদেশ সেনাবাহিনীর একটি বিশেষ অভিযানে কুষ্টিয়া জেলা থেকে শীর্ষ তালিকাভুক্ত সন্ত্রাসী সুব্রত বাইন ওরফে ফতেহ আলি ও তাঁর ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ ওরফে আবু রাসেল মাসুদকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী সময়ে তাঁদের তথ্যের ভিত্তিতে রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে গ্রেপ্তার করা হয় সুব্রত বাইনের দুই সহযোগী শ্যুটার আরাফাত ও শরীফকে। পরবর্তীতে বুধবার তাঁদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়।

 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।