ই-গেট স্থাপন হবে থার্ড টার্মিনাল ও কক্সবাজার বিমানবন্দরে

 ই-গেট স্থাপন করা হবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ও কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরে।

ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোঃ নূরুল আনোয়ার বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এর চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মঞ্জুর কবীর ভূঁইয়ার সঙ্গে বৈঠকে এই বিষয়ে বিস্তারিত কথা হয়। বুধবার বেবিচক সদর দপ্তরে তাদের বৈঠক হয়।

বৈঠকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বর্তমান ১ ও ২ নম্বর টার্মিনালে স্থাপিত ই-গেটগুলোর কার্যকারিতা এবং তৃতীয় টার্মিনালেও ই-গেট স্থাপনের সম্ভাব্যতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। যাত্রীসেবার মানোন্নয়নে আধুনিক প্রযুক্তির ব্যবহার ও ইমিগ্রেশন প্রক্রিয়া সহজীকরণের অংশ হিসেবে উভয় সংস্থাই ই-গেট সম্প্রসারণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

এছাড়া কক্সবাজার বিমানবন্দর আন্তর্জাতিক হিসেবে আসন্ন উদ্বোধন অনুষ্ঠানকে সামনে রেখে সেখানেও ই-গেট স্থাপনের বিষয়টি আলোচনায় উঠে আসে। সময়োপযোগী প্রযুক্তি এবং আন্তর্জাতিক মানের সুবিধা নিশ্চিত করতে পাসপোর্ট অধিদপ্তর ও বেবিচক একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে। এসময় আরও উপস্থিত ছিলেন ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর এবং বেবিচকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।