ঘুরতে বেরিয়ে ট্রাকচাপায় প্রাণ গেল দুই বন্ধুর

পাবনার বেড়ায় মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুই বন্ধু—মুন খান (২২) ও সৌরভ হোসেন (২০)। বুধবার (২৮ মে) বিকেল ৫টার দিকে আমিনপুর থানার কাজিরহাট-বাঁধেরহাট আঞ্চলিক সড়কের জংলীপাড়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত মুন খান উপজেলার চক কৃষ্টপুর গ্রামের আব্দুল আজিজ খানের ছেলে এবং সৌরভ হোসেন সন্নাসীবাধা গ্রামের আবুল কাশেমের ছেলে। তারা একে অপরের ঘনিষ্ঠ বন্ধু ও প্রতিবেশী ছিলেন।

আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, ঘুরে বাড়ি ফেরার পথে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে কাশিনাথপুর থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের নিচে চলে যায়। ঘটনাস্থলেই মারা যান মুন খান। গুরুতর আহত অবস্থায় সৌরভকে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান।

দুর্ঘটনার পর চালক ট্রাকটি নিয়ে পালিয়ে যান বলে জানান ওসি। নিহতদের মরদেহ বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। এখনো নিহতদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুই তরুণ বন্ধুর এমন অকাল মৃত্যুতে পরিবার, বন্ধু ও স্বজনরা ভেঙে পড়েছেন।

 

 

খবরওয়ালা/আরডি 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।