কুষ্টিয়ায় র‍্যাবের অভিযানে প্রায় ৩০ হাজার পিস ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কুষ্টিয়ায় র‍্যাবের মাদকবিরোধী অভিযানে ২৯,৪৭৫ পিস ইয়াবাসহ এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৮৮ লাখ ৪২ হাজার ৫০০ টাকা।

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৯ মে) বিকেল ৩টা ৩০ মিনিটের দিকে র‍্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল এই অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সরকার, পিপিএম।

র‍্যাব জানায়, কুষ্টিয়া সদর থানাধীন পাঁচ রাস্তার মোড় এলাকায় চালানো অভিযানে ২৯,৪৭৫ পিস ইয়াবা ট্যাবলেট, ২টি গুঁড়া দুধের কৌটা ও ৫টি আচার প্যাকেটের ভেতরে লুকানো অবস্থায় এসব মাদক উদ্ধার করা হয়। এ সময় শাহারিয়ার জীবন (২৬) গ্রেপ্তার করা হয়।

পরবর্তীতে ধৃত আসামিকে কুষ্টিয়া সদর থানায় হস্তান্তর করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

র‍্যাব জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) দেশে জঙ্গি, সন্ত্রাসী, চাঁদাবাজ, অস্ত্রধারী, মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামিদের গ্রেফতারে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। আইনশৃঙ্খলা রক্ষা ও সমাজ থেকে অপরাধ নির্মূলে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

খবরওয়ালা/এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।