বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং হাবে রূপান্তরে চীনা বিনিয়োগকারীদের আহ্বান প্রধান উপদেষ্টার

বাংলাদেশকে একটি আঞ্চলিক ম্যানুফ্যাকচারিং হাবে পরিণত করতে চীনা বিনিয়োগকারীদের বিনিয়োগের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

রবিবার (১ জুন) রাজধানীর মাল্টিপারপাস হলে আয়োজিত দিনব্যাপী চীন-বাংলাদেশ ব্যবসা ও বিনিয়োগ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।

সম্মেলনে চীন ও বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে চীনের ১০০টি কোম্পানির প্রায় ২৫০ জন বিনিয়োগকারী ও ব্যবসায়ী অংশ নেন।

প্রধান উপদেষ্টা বলেন,‘বাংলাদেশে তৈরি পোশাক, জ্বালানি, কৃষি, পাট এবং তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন খাতে বিপুল সম্ভাবনা রয়েছে। এই সম্ভাবনাগুলো বাস্তবায়নে চীনা বিনিয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।’

তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশের জনসংখ্যার বড় অংশ তরুণ এবং মোট কর্মক্ষম জনশক্তির অর্ধেকের বয়স ৩০ বছরের নিচে।

ড. ইউনূস বলেন, ‘এই তরুণ প্রজন্ম কাজের জন্য প্রস্তুত। তাদের দক্ষতা কাজে লাগাতে আপনাদের বিনিয়োগ প্রয়োজন।’

সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশে চীনের বিনিয়োগ সম্ভাবনা ও বাজার সম্পর্কে স্পষ্ট ধারণা প্রদান করা এবং দুই দেশের ব্যবসায়িক সহযোগিতাকে আরও গভীর করা।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাও এবং বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বক্তারা বলেন, বাংলাদেশে চীনের বিনিয়োগ আগামীতেও বৃদ্ধি পাবে এবং দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও দৃঢ় হবে।

 

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।